ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে ‘সত্য-প্রতিশ্রুতি-৪’ শীর্ষক প্রতিশোধমূলক অভিযানের ৭৫ তম পর্বের হামলাগুলো চালিয়েছে।
আইআরজিসি জানিয়েছে, এ পর্বে ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা তথ্য-কেন্দ্রগুলো, ইসরায়েলি সেনাদের গোপন ও নতুন অবস্থানের কেন্দ্রগুলো এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের আল-খারাজ এলাকায় অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি যা ইরানের বিরুদ্ধে মার্কিন বিমান অভিযানগুলো পরিচালনার ও মার্কিন সেনাদের অন্যতম প্রধান সমাবেশ-কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে-এসবই ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর হামলার খোরাক হয়েছে।
আইআরজিসি হুশিয়ারি দিয়ে আরও বলেছে, মার্কিন ও ইহুদিবাদী সেনারা ইরানি সেনাদের পরিপূর্ণ নজরদারির আওতায় রয়েছে।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এর আগে বার বার হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরান তার ভূমি ও সার্বভৌমত্বের ওপর যেই দেশের যেই স্থান থেকেই হামলা করা হোক না কেন আগের চেয়েও বেশি কঠোর ও বিধ্বংসী মাত্রায় জবাব দেবে।