রাজশাহীর তানোর উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য এবং গোদাগাড়ী উপজেলা বিএনপির অন্যতম সদস্য এডভোকেট সুলতানুল ইসলাম তারেক।
সোমবার সকালে ১১টার দিকে তানোর পৌর সদরের তালন্দ বাজারে নেতাকর্মীদের সাথে এসৌজন্যে সাক্ষাৎ করেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্য তারেক বলেন, আমি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলাম, এখনো অসুস্থতা নিয়ে আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি।
মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানি এবং আপনাদের দোয়ার বরকতে আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারছি। আমি এখনো পুরোপুরি সুস্থ না। শুধু মাত্র আপনাদের সাথে দেখা করার জন্য এসেছি। কারন দীর্ঘ সময় আপনাদের সাথে দেখা হয়নি। সে কারনে দেখা করতে আসা। আমার জন্য দোয়া করবেন যেন আমি পুরোপুরি সুস্থ হয়ে রাজনীতির মাঠে ভূমিকা রাখতে পারি। সুস্থতা মহান আল্লাহ তায়ালার এক বড় নিয়ামত।
এনিয়ামত তখনই বোঝা যায় যখন অসুস্থ হয়। সুতরাং সকল অসুস্থ মানুষের জন্য দোয়া করবেন এবং আমার সুস্থতার জন্য পুনরায় দোয়া চান নেতাকর্মী থেকে শুরু করে আপামর জনসাধারণের কাছে।এর আগে তিনি মুন্ডুমালা বাজারে নেতাকর্মী থেকে শুরু করে জনসাধারণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন,মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহফিজুর রহমান মাহফুজ,তানোর পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব জহুরুল ইসলাম, কলমা ইউনিয়ন যুবদলের আহবায়ক বাবুল হোসেন, কামারগাঁ ইউনিয়ন যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম সেন্টু,কলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি খলিলুর রহমান খলিল,তানোর পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাসারত আলী,ওয়ার্ড বিএনপি নেতা ওবায়দুর রহমান, জিয়াউর রহমান জিয়া,ওয়ার্ড যুবদল নেতা বজলুর রহমান প্রমূখ।