ভোক্তাদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা খান এঅভিযান পরিচালনা করেন।
জানা গেছে, হোটেল গুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হোটেল মালিকদের সতর্ক করে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাঈমা খান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।