ঈদুল ফিতর উপলক্ষ্যে স্বপন বিশ্বাসের পরিচালনায় বিশেষ একক নাটক ‘জামাই শ্বশুরের কেরামতি’ । অভিনয়: আ খ ম হাসান, ফারজানা মিলি।প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন রাত ৮টায়।

সংক্ষেপে গল্প ঃ গ্রামের হাস্যরসাত্মক অথচ সমাজ বাস্তবতাভিত্তিক এক নাটক “জামাই শ্বশুরের কেরামতি”। গল্পের কেন্দ্রবিন্দুতে দুই প্রজন্মের পুরুষ শ্বশুর বোরহান শেখ ও জামাই মানিক মিয়া। একজন প্রাক্তন চেয়ারম্যান, অন্যজন বর্তমান চেয়ারম্যান। দুজনেই বুদ্ধি, জনপ্রিয়তা ও অহংকারে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়।

রাতে হঠাৎ শ্বশুর বোরহান শেখের দ্বিতীয় বিয়ের ঘোষণা শুনে পুরো গ্রাম ও পরিবার হতবাক। জামাই মানিক মিয়া স্তম্ভিত হয়ে যায়, কারণ বোরহান শেখ এবার তার জামাইকে জ্বালানোর উদ্দেশ্যেই এক তরুণীকে বিয়ে করেছে বলে দাবি করে।

সকালে শুরু হয় পারিবারিক ঝড় রুখসানা (মানিক মিয়ার স্ত্রী) ও তার মা আদুরী বেগম কেঁদে- চেঁচিয়ে প্রতিবাদ করে, কিন্তু কেউই কিছু বুঝে উঠতে পারে না।

একদিকে শ্বশুরের কান্ডে মানিক মিয়া প্রতিশোধ নিতে চায়, অন্যদিকে স্ত্রী রুখসানা তাকে অনুরোধ করে যেন দ্বিতীয় বিয়ের পথে না যায়। কিন্তু মানিক মিয়া সিদ্ধান্ত নেয়, এবার সে-ও পাল্টা বিয়ে করবে শ্বশুরকে শায়েস্তা করার জন্য।

এদিকে বোরহান শেখ তার দ্বিতীয় “বউকে” নিয়ে আহ্লাদে মেতে ওঠে, গ্রামে নিজের প্রতিপত্তি দেখাতে থাকে। গ্রামবাসীর সামনে যখন একটি দ্বিতীয় বিয়ের বিচার বসে, তখন দেখা যায় বিচারকের আসনে বসা চেয়ারম্যান মানিক মিয়া নিজেই বোরহানের জামাই।