নীলফামারীর সৈয়দপুর শহরের কাজীহাট এলাকায় সাগরিকা (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে সৈয়দপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়।

সাগরিকা মা দুলালী অভিযোগ করে বলেন, আমার মেয়ে কে হত্যা করেছে জামাই সঞ্জয়, শ্বশুর বিশু ভূষণ নাথ, ননদ সহ পরিবারের লোকজন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না দন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত কারণ জানা যাবে।
মোঃ জহুরুল ইসলাম খোকন