মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে জেলা প্রশাসনের আয়োজনে ও জয়পুরহাট পৌরসভার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু। এসময় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে অতিথিরা বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহার তুলে দেন এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন।