মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৬ মার্চ) সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী -৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান (বীর প্রতীক), বীরমুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, শিক্ষক ও সাংবাদিক সাহাবাজ উদ্দিন সবুজসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ক্বারী গোলাম মওলা এবং গীতা পাঠ করেন বীরমুক্তিযোদ্ধার সন্তান চিত্তরঞ্জন রায়।
দিবসটি উপলক্ষে সকালে সৈয়দপুর স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। একই মাঠে প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়।