ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনালসহ বাস ও রেলস্টেশনে যাত্রীদের ভিড় বেড়েছে। গার্মেন্টস ও বেসরকারি প্রতিষ্ঠান খোলায় ঢাকামুখী চাপ বৃদ্ধি পেয়েছে।

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লঞ্চে করে ঢাকায় আসছেন কর্মজীবী মানুষ। ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড়।

শনিবার সকাল থেকে বাস টার্মিনাল ও রেলস্টশনেও দেখা গেছে ঢাকায় ফেরা কর্মজীবী মানুষের ভিড়।

পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ শেষে আবারও জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছেন তারা। টার্মিনাল এলাকায় রিকশা, ভ্যান ও অন্যান্য পরিবহনেও দেখা গেছে বাড়তি চাপ।

যাত্রীরা বলছেন, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে এখন আবার কর্মস্থলে ফিরছে সবাই।শনিবার থেকে গার্মেন্টসসহ অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান খোলায় ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে, জানায় টার্মিনাল কর্তৃপক্ষ।