মাগুরা জেলাকে যে কোন মূল্যে মানুষের বসবাসের উপযোগী করতে হবে। মাগুরায় আনন্দঘন পরিবেশ সৃষ্টি কর হবে।

মাগুরার নবাগত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন শনিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় একথা বলেন। মাগুরা পুলিশ সুপার অফিসের মিলনায়তনে এ মত বিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন সাহা সিভলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ মিরাজ হোসেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, ডিআইও ওয়ান মোঃ শাহাদাত হোসেন সাংবাদিকদের এ মত বিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সভায় মাগুরা জেলাকে মানুষের বসবাস উপযোগী করার সহযোগিতায় উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শরীফ তেহরান টুটুল, মাসুম বিল্লাহ কলিন্স, শরীফ স্বাধীন, ইলিযাস মিথুন, ফয়সাল পারভেজ, হেলাল হোসেন, শাহিন আলম তুহিনসহ সাংবাদিকরা মাগুরার শান্তি শৃঙ্খলা রক্ষার প্রতি গুরুত্ব আরোপ করে সমস্যাগুলো তুলে ধরে তার সমাধানে কাজ করা আহবান জানান।

পুলিশ সুপার মাগুরার প্রধান সমস্যা গ্রাম্য দাঙ্গা নিরসনে পাশাপাশি মাদক নিয়ন্ত্রনে,ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ গ্রহন করার প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি মানুষের মধ্যে অপার সম্ভাবনা থাকে বলে উল্লেখ করে তিনি সে সম্ভাবনার বিকাশ ঘটানোর চেস্টা করতে হবে। পুলিশ সুপার বলেন, অর্থের জোরে আধিপত্য বিস্তারের চেস্টা থেকে সরে আসতে হবে।

তিনি মাগুরার সার্বিক উন্নযনে জনগন এবং রাজনৈতিক নেতাতের সহযোগিতা কামনা করেন। জেলার শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে।