মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ২৮ মার্চ ২০২৬, শনিবার বিকাল ৪:৩০টায় মনি সিংহ ফরহাদ ট্রাস্টের মুনীর-আজাদ সেমিনার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, ছায়ানটের সভাপতি ও সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ডা. সারওয়ার আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী, সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য কাজল দেব নাথ, অধ্যাপক শওকত আরা হোসেন, মুক্তিযোদ্ধ তোফায়েল আহম্মেদ, সাংবাদিক অশোক ধর এবং সংগঠনটির সাধারণ সম্পাদক সালেহ আহমেদসহ সম্পাদকমণ্ডলীর সদস্যবৃন্দ।
সভায় বক্তাগণ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, সংগ্রামের ধারা, লক্ষ্য ও উদ্দ্যেশ্য ও বর্তমান বাস্তবতার বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা উপস্থাপন করেন। সবশেষে বক্তাগণ এই সিদ্ধান্তে উপনিত হন যে বাংলাদেশ এখন মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে ধারণ করছে না। বাংলাদশকে অবশ্যই লাখো শহীদের রক্তের মাধ্যমে প্রতিষ্ঠিত চেতনা ধারায় ফিরিয়ে আনতে হবে।
সভা পরিচালনা করেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ।