আগামী দু–তিন সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষের ইঙ্গিত দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার বললেন, ‘শিগগিরই’ যুদ্ধ শেষ হবে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে স্থানীয় সময় বুধবার তিনি এ কথা বলেন বলে আল জাজিরা জানিয়েছে।
মধ্যপ্রাচ্যের মিত্রদের ধন্যবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা কাজটা শেষ করব। আমরা খুব কাছাকাছি চলে এসেছি।
তিনি বলেন, আমি মধ্যপ্রাচ্যে আমাদের মিত্রদের—ইসরায়েল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনকে ধন্যবাদ জানাতে চাই। তারা অসাধারণ ভূমিকা পালন করেছে, এবং আমরা কোনোভাবেই তাদের ব্যর্থ হতে দেব না।
পেট্রোলের জন্য ইরানের ওপর দোষ চাপানোর চেষ্টা করেন ট্রাম্প। একই সঙ্গে মার্কিন মিত্রদের হরমুজ প্রণালিতে নৌচলাচল সুরক্ষিত করার জন্য ‘সাহস সঞ্চয় করতে’ বলেন তিনি।