কমেডি ধারাবাহিক ‘ভাইরাল পরিবার’। এটি রচনা ও পরিচালনা করেছেন সুজিত বিশ্বাস। এতে অভিনয় করেছেন- যাহের আলভী, আফজাল সুজন, সামান্থা পারভেজ, স্বর্ণলতা, আব্দুল্লাহ রানা, সায়কা আহমেদ, সাদ্দাম মাল, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। রাত ৯টা ২০ মিনিট থেকে দীর্ঘ এ নাটকটির প্রচার শুরু হবে।