শনিবার ৪ এপ্রিল, আনুমানিক দুপুর আড়াইটায় মাগুরার শ্রীপুর উপজেলার, সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামের ইউসুফ শরীফ এর রান্না ঘরের চুলার আগুনে ১ টি টিন শেড রান্নাঘর, ১ টি টিনশেড বসতঘর এবং ১টি গোয়াল ঘরে আগুন লেগে যায়।
পাশাপাশি ঘর হওয়াতে দ্রুত সময়ের মধ্যে আগুনের লেলিহান বিস্তার লাভ করলে তার বড় ভাই কিবরিয়া শরীফ এর একটি রান্নাঘর ও একটি গোয়াল ঘরে আগুন লেগে যায় এবং তার পিতা গোলাম কাদের শরীফ এর একটি রান্নাঘর একটি গোয়ালঘর ও বসত ঘরের আংশিক আগুনে পুড়ে যায় ।
স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। পরবর্তীতে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের প্রায় ১ ঘন্টার ঐকান্তিক প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হন।
উক্ত আগুন লাগার ঘটনায় ভিকটিম ইউসুফ শরীফ (৩০) পিং-গোলাম কাদের শরীফ এর একটি টিনশেড রান্নাঘর, একটি টিনশেড বসতঘর এবং গোয়াল ঘর আগুনে পুড়ে ও একটি গরু আগুনে দগ্ধ হয়ে মারা যায় সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫ লাখ ৫০ হাজার টাকা, অপরদিকে আগুনে লাগার ঘটনায় কিবরিয় মিয়ার ১টি গোয়ালঘর ও ১টি রান্নাঘর আগুনে পুড়ে যায় সর্বমোট ক্ষতির পরিমাণ ৫০ থেকে ৬০ হাজার টাকা, গোলাম কাদের এর ১টি গোয়ালঘর এবং ১টি রান্নাঘর ও বসত ঘরের আংশিক পুড়ে যায় যার ক্ষয়ক্ষতির পরিমাণ ৮০ থেকে ৯০ হাজার টাকা । ক্ষতিগ্রস্ত্র পরিবার দারুন সমস্যার মধ্যে রয়েছে।