গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রনালয়ের বাংলাদেশ ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বি সি আই সি)র সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে বাফার গুদাম নির্মাণ প্রকল্পের সাইড হস্তান্তর।
আজ রবিবার বিকেল ৩টায় বাফার গুদামের ৩.৮০একর জমির পরিধি(দৈঃ ৫০০.৬মিটার প্রস্থ ৩১১ মিটার)এর সিমানা/সাইড, ঠিকাদারি প্রতিষ্ঠান এস এস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছে হস্তানর করেন বাংলাদেশ ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ এর পক্ষে উর্ধতন কর্মকর্তা মোঃ শামীম আহমেদ, জমি পরিমাপে নেতৃত্ব দেন বিসিআইসির ইঞ্জিনিয়ার মোঃ মাইদুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন, ধোপাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোকলেছুর রহমান মণ্ডল, ধোপাডাঙ্গা ইউনিয়ন জামায়াতে-ইসলামীর আমীর আমিনুল ইসলাম সাজু,বিসিআইসি সার ডিলার আইয়ুব আলী, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি একেএম শামছুল হক, ইউপি সদস্য আঃ মোন্নাফ সরকার, উপ-সহকারী কৃষি অফিসার মো: আলী আজম, জমির পূর্বের মালিক গন।
উল্লেখ্য যে, ঠিকাদারি এসএস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড ৬৫ কোটি টাকা বরাদ্দে চলতি এপ্রিলের ৫ তারিখ হতে১৮মাসের মধ্যে নির্মাণ কাজের সমাপ্তি ঘটবে জানা গেছে।