দিনাজপুর জেলার বিরামপুরে তেল না দেওয়া, অনিয়ম ও পরিমাপে কারচুপির অভিযোগে দুই পাম্পের মোট ২৫ হাজার টাকা জরিমানা করেম ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার বিএসটিআই এর মেট্রোলজি পরিদর্শক মীর মো. সাইফ আলী ও পেশকার হিসেবে দায়িত্ব পালন করেন বিরামপুর উপজেলা ভূমি অফিসের নাজির জিলকাদ হোসেন।
বিরামুপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের মমতাজ তেল পাম্পের মালিক মোবাশ্বের আহমেদ নির্ধারিত রিজার্ভের চেয়ে বেশি তেল মজুদ রেখে ভোক্তাদের তেল সরবরাহে গুডিমুশির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, বিরামপুর পৌর শহরের রেলগুমটিস্থ শারমিন পাম্পের মালিক মোজাম্মেল হোসেনক তেল কম দেওয়ার অভিযোগে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ৪৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন জানান, তেল কম দেওয়া ও তেল মজুদ থাকার পর তেল না দেওয়া অভিযোগে এই অভিযান ও জরিমানা করা হয়। তিনি আরও জানান, এই অব্যাহত থাকবে।