আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ-১৪৩৩ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

সকলে মিলে রেলি শেষে পরক্ষণে, দুপুর ১২.০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলার সকল ব্যবসায়িক নেতৃবিন্দের সাথে জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান এবং পুলিশ সুপার সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন কমিটির নেতৃবৃন্দ,সাংবাদিক, বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তাগন ।