মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। এ সময় এক নারীসহ ৫ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হিলি সীমান্তের চুড়িপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা।

আটক ব্যক্তিরা হলেন, হিলির দক্ষিণ বাসুদেবপুর এলাকার জমির উদ্দিনের ছেলে স্বপন মন্ডল (৪৫), চুড়িপট্টি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে রাজু খান, ফুলবাড়ীর দক্ষিণ বাসুদেবপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মোহাম্মদ দুলাল (৪৪), হিলি সিপির আকবার মুন্সির ছেলে গোলজার হোসেন এবং নীলফামারীর মিস্ত্রি পাড়া এলাকার ওসমান আলীর ছেলে আরমান (৩৮)।

অভিযানে হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৪ জন পুরুষকে ১ বছর করে কারাদন্ড এবং ওই নারীকে ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।