গাজীপুরের কালিয়াকৈরে একটি বনের ভেতরে পড়ে ছিল মানুষের কঙ্কাল। মঙ্গলবার সন্ধ্যায় মানুষের সেই কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। তবে কঙ্কালের বিভিন্ন অংশ কার? সেটা জানা যায়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কাঁচারস এলাকায় মঙ্গলবার দুপুরে একটি বনের লাকড়ি আনতে যান স্থানীয় জসিম নামে এক ব্যক্তি। এ সময় তিনি বনের ভেতরে মানুষের মাথা, হাড়, জুতা, লাল রঙের টি শার্ট, কালো প্যান্টসহ বিভিন্ন অঙ্গ পত্যঙ্গ ছড়ানো চিটানো অবস্থায় দেখতে পান। পরে তিনি এলাকায় জানালে মুহূর্তের মধ্যে মানুষের কঙ্কালের বিষয়টি ভাইরাল হয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে মানুষের কঙ্কাল দেখতে বনের ভেতরে ভীড় জমায় আশপাশের মানুষ।

খবর পেয়ে মৌচাক পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে গিয়ে মানুষের মাথা, হাড়সহ বিভিন্ন অংশ উদ্ধার করে । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন আগে দুর্বৃত্তরা কোনো এক অজ্ঞাত ব্যক্তিকে হত্যা করে ওই বনের ভেতরে ফেলে রেখে গেছে। এ ঘটনায় এলাকায় মানুষের আতঙ্কের সৃষ্টি হয়েছে ।

এব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মানুষের কঙ্কাল গুলো কার? সে বিষয়টি এখনো জানা যায়নি। কিন্তু প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন আগে কে বা কাহারা অজ্ঞাত ব্যক্তিকে হত্যা করে বনের ভেতরে ফেলে রেখেছিল। তবে ডিএনএ পরীক্ষা শেষে লোকটির পরিচয় নিশ্চিত করা যাবে বলেও জানান তিনি।