সোমবার সকালে ঢাকা থেকে সড়কপথে বগুড়া যাওয়ার পথে যমুনা সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জের মহাসড়কের পথে পথে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিমপাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বর এলাকায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সিরাজগঞ্জ সদর- কামারখন্দ আসনের সাবেক নির্বাচিত সভাপতি রুমানা মাহমুদ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা রং বেরংয়ের ব্যানার, ফেস্টুন,প্লাকার্ড হাতে নিয়ে সমবেত হয়।

সকাল পৌনে নয়টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাস যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়ক অতিক্রম করার সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমবেত ছাত্র জনতা প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়,এবং তাদেরন গগনবিদারী শ্লোগানে চারিদিক মুখরিত হয়ে ওঠে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাসের ভিতর থেকে দাঁড়িয়ে হাত নাড়িয়ে সমবেত জনতার সম্ভাষণের সাড়া দেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জোবাইদা রহমান তার পাশে ছিলেন।

যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের গোলচত্বর ছাড়াও মহাসড়কের সিরাজগঞ্জ অংশের সয়দাবাদ, মুলিবাড়ী, কড্ডার মোড়, কামাখন্দের ঝাউল, বাগবাড়ী, রায়গঞ্জের নলকা, হাটিকুমরুল গোলচত্বর, ভুঁইয়াগাঁতী বাজার ও চান্দাইকোনা বাজারে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্ভাষণ জানান।

সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় বেলকুচি- চৌহালী উপজেলার বিএনপি দলীয় সংসদ সদস্য ও বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আমীরুল ইসলাম খান আলীম ও চান্দাইকোনা বাজারে রায়গঞ্জ – তাড়াশের বিএনপি দলীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক বিপুলসংখ্যক নেতাকর্মী ্সহ জনগণকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান।