ঝিনাইদহে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)- বাংলা প্রথম পত্র, দাখিল- কুরআন মাজিদ এবং এসএসসি (ভোকেশনাল)- বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষাকালীন সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল, ফলে পরীক্ষা পরিচালনায় কোনো বিঘœ ঘটেনি।
যানজট ও ভিড়জনিত ভোগান্তি এড়াতে পরীক্ষার্থীরা প্রথম দিন মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রবেশ করে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অভিভাবকগণ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।