পারিবারিক মূল্যবোধ, প্রজন্মগত দ্বন্দ্ব ও ভালোবাসার গল্পে ভর করে নির্মিত ‘পরম্পরা’ প্রচারিত হচ্ছে শনি-বৃহস্পতি প্রতিদিন রাত ৯:৩০ মিনিটে দেখা যাবে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে।
এই সাপ্তাহের গল্প: মেঘাকে ফিরিয়ে নিতে আসা চাচা ফরহাদের সাথে নানা কাজে ব্যর্থ হলে নাহিয়ান দৃঢ়ভাবে মেঘার পাশে দাঁড়ায়। সে নিজের পরিবারের তীব্র আপত্তির মুখে মেঘার প্রতি তার ভালোবাসার কথা জানিয়ে আভিজাত্য আর সচ্ছলতা ত্যাগ করে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নাহিয়ান চলে যাওয়ার পর তার বিরহে রাশা গুরুতর অসুস্থ হয়ে পড়লেও সে খবর পৌঁছায় না নাহিয়ানের কানে। এদিকে এক বন্ধুর সাহায্যে নাহিয়ান আর মেঘা আশ্রয় নেয় এক অদ্ভুত, নির্জন পরিত্যক্ত বাড়িতে। সেখানে শুরু হয় তাদের টিকে থাকার নতুন লড়াই, আর সেই সাথে বিয়ে ও একত্রে থাকা নিয়ে দুজনের মধ্যে তৈরি হয় এক মনস্তাত্ত্বিক জটিলতা। নাহিয়ান কি পারবে জীবন বাস্তবতায় পিষ্ট না হয়ে মেঘার প্রতি নিজের দেওয়া কথা শেষ পর্যন্ত রক্ষা করতে?
পরম্পরার চিত্রনাট্য লিখেছেন আফিফা মোহসিনা অরণি এবং সংলাপ রচনা করেছেন সরোয়ার সৈকত। আশিস রায়ের পরিচালনায় ‘পরম্পরা’-য় অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু, রাগিব ইয়াসার, উপমা, সংগিতা চৌধুরী ও তানভীর রিজভি। মেগা সিরিয়ালটির লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ।