গতকাল মঙ্গলবার রাতে ঝিনাইদহ মাগুরা সড়কের পাঁচ মাইল নামক স্থানে ২ মোটর সাইকেল আরোহীকে একটি মাহেন্দ্র সজরে ধাক্কা মারলে সাইকেলটি সড়কের উপর পড়ে যায়। এ সময় চলন্ত ট্রাক তাদেরকে পিষ্ট করলে ঘটনাস্থলেই নিহত হয়।

নিহতরা হলো- আরিফ হোসেন (১৭), পিতা: মিজানুর রহমান, গ্রাম: বিজয়পুর, সোহান আহমেদ (১৭), পিতা: শিপন আহমেদ, গ্রাম: বিজয়পুর, ঝিনাইদহ। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে হাইওয়ে পুলিশের কর্মকর্তা মৃত্যুঞ্জয় বিশ^াস জানিয়েছেন।