ঝিনাইদহ কাঞ্চননগর এলাকার সেবা সংঘ সড়কের প্রায় দেড় শতাধিক পরিবার পৌর লাইনের পানি ৩ দিন বন্ধ থাকায় অবর্ননীয় দুর্ভোগের স্বীকার হয়েছে। কর্তৃপক্ষের নিকট অভিযোগ করেও পানি পাওয়া যায়নি বলে অভিযোগ পাওয়া গেছে। অবিলম্বে পানির ব্যবস্থা গ্রহণ করতে এলাকাবাসী দাবী জানিয়েছেন।