সিরাজগঞ্জে জেলা অটোটেম্পু অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন এি-বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে দশটায় জেলা শিল্পকলা একাডেমি সিরাজগঞ্জ অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়নের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জে জেলা অটোটেম্পু অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়নের (,ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ ইসমাইল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, নূর কায়েম সবুজ, জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার( ভারপ্রাপ্ত) সভাপতি আলামীন খান, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু অটোরিক্সা সিএনজি মিশুক মালিক সমিতির সভাপতি মোঃ রন্জু প্রামানিক প্রমুখ।