নীলফামারীর ডোমারে জনতা ব্যাংক পিএলসি শাখার ম্যানেজার এ.কে.এম সেলিম রেজার বদলী জনিত বিদায় সংবর্ধনা এবং নবাগত ম্যানেজার হুমায়ুন কবির এর যোগদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২২এপ্রিল) বিকালে জনতা ব্যাংক ডোমার শাখার ৩য় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত প্রতিষ্ঠানে প্রিন্সিপাল অফিসার মাহামুদ মিনহাজ সাদাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।
ব্যাংকের সিনিয়র অফিসার মৌমিতা ঘোষের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে ডোমার পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ মনছুরুল ইসলাম দানু, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, বিশিষ্ট ব্যবসায়ী শেখর সাহা, বিজয় ঘোষ, ফরিদ আহমেদ, ডেন্টিস ওমর ফারুক প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ময়নুল হোসেন, জিয়াউর রহমান, রমজান আলীসহ অনেকে বিদায়ী অতিথির স্মৃতিচারণ করেন।
আলোচনা শেষে বিদায়ী অতিথি এবং নবাগত কর্মকর্তাকে ব্যাংকের পক্ষ থেকে সম্মাননা ক্রেসসহ বিভিন্ন ধরণের উপহার সামগ্রী তুলে দেন সহকর্মীগণ।