প্রশ্নপত্র ফাঁসের গুজব যারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের গুজব যারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন শিক্ষাকে।

তিনি আরও বলেন, বাইরের বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে চলছে সেভাবে কী আমরা চলতে পারি না, নাকি শুধু পোস্ট ক্রিয়েট করা, রাজনীতিবিদদের খুশি করা এই নিয়ে থাকব। এখান থেকে আমাদের বের হতে হবে।

মন্ত্রী বলেন, লাগামহীনভাবে যদি সবাই চলে, কীভাবে হবে। অ্যাক্রেডিটশন কাউন্সিলের কার্যক্রম দুই মাসে দেখতে পাইনি।