ইরানের খাতাম আল-আাম্বিয়া সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর আমেরিকা ও ইসরারয়েলকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানে ফের হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কঠিন জবাব পাবে

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি, আমেরিকা ও ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া সম্পর্কে এক আলোচনায় বলেন: শত্রু হরমুজ প্রণালীর উপর তাদের জবরদস্তিমূলক নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে; কিন্তু তা হতে দেওয়া হবে না।

ব্রিগেডিয়ার জেনারেল আসাদি আরও বলেন: পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী হলো ইরান ও তার প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কিত একটি অঞ্চল এবং এই অঞ্চল সম্পর্কে আমেরিকানদের মতামত প্রকাশের কোনো অধিকার নেই।

খাতাম আল-আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর মার্কিন কর্মকর্তাদের এই জবরদস্তিকে এ দেশের জনগণের জন্য লজ্জার বিষয় বলে মনে করেছেন এবং বলেছেন: মার্কিন কর্মকর্তারা হরমুজ প্রণালী ও আঞ্চলিক বিষয় নিয়ে মন্তব্য করছেন, অথচ আঞ্চলিক বিষয়গুলোর সাথে আমেরিকার বিন্দুমাত্র সম্পর্ক নেই।

শত্রুরা ইরানের তেল সম্পদ লুণ্ঠন করতে চাইছে উল্লেখ করে তিনি বলেন: “আমরা যুক্তরাষ্ট্রকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে, এটা ভেনিজুয়েলা নয়, যার সম্পদ তোমরা লুণ্ঠন করতে পারো, কারণ ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং মহান ইরানি জাতি তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”

পরিশেষে, ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পুনরায় আগ্রাসন সংক্রান্ত প্রতিরোধ বাহিনীর পরিকল্পনার কথা উল্লেখ করে জেনারেল আসাদি বলেন: “ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এবং প্রতিরোধ শক্তির কাছে শত্রুর মোকাবিলা করার একটি পরিকল্পনা রয়েছে এবং ইরানে ফের হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কঠিন জবাব পাবে।