নীলফামারীর ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী হেচানুল হক (৫৫) কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। হেচানুল হক উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ পশ্চিম ডাঙ্গাপাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।
গত সোমবার (২৭ এপ্রিল) রাত ৩টায় ডোমার থানার ও চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ্য অভিযানে এসআই গোলাম রাব্বানী, শৈলেন, এএসআই আব্দুল মান্নান, আশরাফুলসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আসামীর বড় ভাইয়ের বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ২০২৩ এর ১৭/৫ ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্ত আসামী দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। গত রাতে তাকে গ্রেফতার করে জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।