সিলেটে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার ভোরে দক্ষিণ সুরমার তেলি বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সিলেটে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
আজ রোববার ভোরে দক্ষিণ সুরমার তেলি বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মঞ্জুরুল ইসলাম।
পুলিশের এই কর্মকর্তা জানান, বেশ কয়েকজন নির্মাণ শ্রমিককে নিয়ে একটি পিকআপ সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। আর কাঁঠাল বোঝাই ট্রাক সিলেটের দিকে আসছিল। ভোরের দিকে দক্ষিণ সুরমার তেলিবাজারে পৌঁছালে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়।
মঞ্জুরুল ইসলাম জানান, নিহতরা সবাই পিকআপের যাত্রী। তারা কোনো একটি ভবনের ঢালাই কাজের জন্য সুনামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
এ ঘটনায় ট্রাক আটক করা গেলেও ট্রাক চালক পলাতক গেছেন। তবে ট্রাকের হেল্পারকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম।