গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা আকন্দপাড়া আর্দশ দাখিল মাদ্রাসার এমপি ভুক্তির২৫বছরপূর্তি উপলক্ষে রজত জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের সভাপতি ও বেলকা ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মাদ্রাসা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৯গাইবান্ধা-১আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান, বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, বিএনপির উপজেলা সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, জামায়াতের উপজেলা সেক্রেটারি ছামিউল ইসলাম, জেলা বিএনপির সদস্য রাশেদুজ্জামান লিটন,উপজেলা যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক সামিউল ইসলাম,,ধোপাডাঙ্গা জামায়াতের আমীর আমিনুল ইসলাম সাজু প্রমুখ।
এর পূর্বে প্রধান অতিথিকে ফুলেল শুভেচছা জানান অত্র প্রতিষ্ঠানের সভাপতি জাহাঙ্গীর আলম ওম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক একেএম শামছুল হক।