ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ১৯ মাইল নামক স্থানে রবিবার রাত সাড়ে ৭ ঘটিকায় মাইক্রোবাস- মোটর সাইকেল মুখোমুখী সংঘর্ষে ওবায়দুল্লাহ মাসুদ (৩২), পিতা: আতিয়ার রহমান, গ্রাম: সাধুহাটী নিহত হয়।
মোটর সাইকেল মালিক রাসেল স্কয়ার ফার্মাসিউটিক্যলসে কর্মরত, গ্রাম: জয়রামপুর জানান- পাগলা কানাই এলাকায় মোটর সাইকেলটি রেখে কোম্পানীর টাকা আদায়ের সময় মোটর সাইকেলটি স্টার্ট করে উক্ত মাসুদ মোটর সাইকেলটি চুরি করে দ্রুত পালিয়ে যায়।
অনুসন্ধান করার এক পর্যায়ে চোরের সন্ধান হারিয়ে ফেলেন। কিছু সময় পর সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে দেখতে পান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ মোটর সাইকেলটি তারই। সাইকেল চুরি, দুর্ঘটনায় নিহত হওয়ার খবরটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সদর থানার ভারপ্রৃাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিন জানান রোববার রাতে দুর্ঘটনায় মাসুদ নামে ১ যুবকের মৃত্যু হয়েছে।