আজ মঙ্গলবার বিকেল ৩টায় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলের পাঁচপীরে অসহায় ও সুবিধা বঞ্চিত জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করনের লক্ষ্যে ছিন্নমূল মহিলা সমিত কর্তৃক সুইজারল্যাণ্ড ভিত্তিক প্রতিষ্ঠান সুইসকণ্ট্যাক্ট ও কার্ণিভাল কেয়ারের সহযোগিতায় আস্হা কেয়ার এর শুভ উদ্বোধন করেন ২৯ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান।
ছিন্নমূল মহিলা সমিতি’র নির্বাহী পরিচালক মুরশিদ রহমান খানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিন্নমূল মহিলা সমিতি’র প্রোগ্রাম সুইসকণ্টাক্ট বাংলাদেশ -পারভেজ মোহাম্মদ আশিক, প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)ডা.ফারশিদ ভূঁইয়া, রেজাউল করিম -সিনিয়র ম্যানেজার সুইস কণ্টাক্ট,ড.মোঃরহমত আলী ম্যানেজার ফিল্ড অপারেশন,ও ছিন্নমূল মহিলা সমিতি’র (স্বাস্থ্যসেবা) গাইবান্ধা’র প্রশাসনিক কর্মকর্তা শ্রী কমলেশ চন্দ্র বর্মণ,সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি একেএম শামছুল হক, ধুবনী-কঞ্চিবাড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃসেলিম রেজা, প্রমূখ।