কুড়িগ্রামের উলিপুরে বাল্যবিবাহ মুক্ত সুন্দর সমাজ গড়ে তোলার প্রত্যয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য ব্যাতিক্রমী আয়োজন কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক রিলিফ বাংলাদেশ এর আয়োজনে বুধবার (৬ মে ) উলিপুর বিজয় মঞ্চ চত্বরে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।

কিশোরীদের অধিকার ও সুরক্ষা এবং তাদের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ইসলামিক রিলিফ বাংলাদেশ উলিপুর উপজেলার ৫টি ইউনিয়নে প্রাইস নামের প্রকল্প পরিচালিত করছে। এ প্রকল্পের আওতায় দিনব্যাপী বিজয় মঞ্চের আয়োজনে কিশোরীদের সুরক্ষায় আলোচনা, রচনা ও কুইজ প্রতিযোগীতা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা চত্বরকে মূখরিত করে রাখে। পুরুষ্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এ টি এম আরিফ।

আলোচনা সভায় প্রকল্প ম্যানেজার মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামিক রিলিফের প্রোগ্রাম ম্যানেজার লাকি আক্তার, প্রোগ্রাম কো-অর্ডিনেটর শামীম ইউসুফ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশাররফ হোসেন।

দিনব্যাপী এই মেলায় শতাধিক কিশোরী, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, কাজী এবং শিশু সুরক্ষা কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা অংশগ্রহণ করে।