মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল এর নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে জেলা যুবদলের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সহ জেলা যুবদলের নেতৃবৃন্দ।
জেলা যুবদলের সভাপতি বলেন, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে যুবদলের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত সহ অন্যান্য গর্হিত অপরাধের নানা কাল্পনিক তথ্য সম্মিলিত খবর প্রচার করেছে। এছাড়া বিভিন্ন সময়ে সামাজিক গণমাধ্যমে ভুয়া একাউন্ট ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। মাগুরা জেলা যুবদলের সভাপতির নামে মিথ্যা অপপ্রচারের কোন ভিত্তি ও প্রমাণ নেই। যে কুচক্রী মহল প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা যুবদল সভাপতি।