আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে, নবাগত মাগুরা রেড ক্রিসেন্টের কার্যবিবাহী পরিষদের সকলের উপস্থিতিতে মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিটির মাঠ প্রাঙ্গণে পতাকা উত্তোলন, র‍্যালি নিয়ে শহর প্রদক্ষিণ এবং মাগুরা প্রেসক্লাবের সামনে গত ৮ মে শুক্রবার দিবসটি পালন করার কথা থাকলেও শুক্রবার বন্ধ থাকাই ৭ মে, বৃহস্পতিবার সকাল ৯ টা ৩০ মিনিটের সময় মানববন্ধনের আয়োজন করেন, মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিটি মাগুরা।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলী আহমেদ, চেয়ারম্যান, রেড ক্রিসেন্ট মাগুরা ইউনিট মাগুরা ও প্রশাসক, মাগুরা জেলা পরিষদ এবং আহবায়ক, জেলা বিএনপি, মাগুরা।

আরো উপস্থিত ছিলেন, আহমদ হোসেন এ্যাডভোকেট, ভাইস চেয়ারম্যান, মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিটি, মাগুরা ও সাধারণ সম্পাদক, শিশু ও চক্ষু হাসপাতাল, মাগুরা।

আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল, সাধারণ সম্পাদক, মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিটি, মাগুরা ও সভাপতি, পৌর বিএনপি, মাগুরা, ডা. মাসুদুর হকসহ রেডক্রিসেন্ট এ-র সদস্য মন্ডলী।