জীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামকে ঘিরে গড়ে উঠেছে এই মেগা সিরিয়ালের গল্প।

খুশবুর কথা প্রফেসরের কাজে যায় না হামিদ, অবাক হয় রোজিনা। ফ্যাক্টরিতে বায়ারের প্রতিনিধি আসার ব্যাপারে রিশাদ ফ্লোরের সমস্যার স্থায়ী সমাধান চাইলেও শাকিল সমস্যা জিইয়ে রাখতে চায়। সেতুর রেফারেন্সে চাকরি পেলেও মন বসে না আমজাদের, সুযোগ খোঁজে বিয়ের জন্য মেয়ে পটানোর। ফ্লোরে ওয়ার্কারের হাত কেটে গেলে সেটা নিয়ে বিবাদ হয় সুইটি আর সেতুর। রুমানাকে সুস্থ করতে খুশবু দায়িত্ব নিয়ে আসে বাসায়। সানজিদার মত না থাকলেও খুশবু রুমানার মুখ থেকে কথা বের করতে চায়। সে কি পারবে রুমানাকে সুস্থ করে সানজিদার মন জয় করতে।

এমন গল্পে দীপ্ত টিভির পর্দায় প্রতিদিন প্রচারিত হচ্ছে মেগাসিরিজ ‘খুশবু’। সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘খুশবু’ নাটকে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম সহ আরো অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সাথে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে একক নাটকের জনপ্রিয় মুখ সামিরা খান মাহিকেও। নামভূমিকায় দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ ছাড়াও ‘খুশবু’র বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র থাকছে আরেক বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ।

কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘খুশবু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান। প্রতিদিন দীপ্ত টিভি দীপ্ত প্লে ও দীপ্ত টিভি’র ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে ‘খুশবু’।প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে।