ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি সাবেক এসবিকে ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাতুল ইসলামকে মহেশপুর থানা পুলিশ শনিবার খালিশপুর এলাকা থেকে ধর্ষন চেষ্টা মামলায় গ্রেফতার করেছে। মামলা নং- ১৭/২০২৬। নাটিমা ইউনিয়নের সাবেক মেম্বার তানিয়া খাতুনকে ধর্ষন চেষ্টার অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানিয়েছেন। উল্লেখ্য, মহিলাটি খালিশপুর বাজার এলাকায় একটি বাসায় বসবাস করেন।