নীলফামারীর ডোমারে জনপ্রিয় অনলাইন নিউজ চ্যানেল ডোমার নিউজ টুয়েন্টিফোর এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা এবং ওয়েব পোর্টালের শুভ উদ্বোধন করা হয়েছে।
“নিরপেক্ষতার অঙ্গীকার” নিয়ে যাত্রা শুরু করা অনলাইন সংবাদমাধ্যমটি ইতোমধ্যে পৌঁছে গেছে প্রায় ৫০ হাজার পাঠকের হাতের মুঠোয়। স্থানীয় নিউজ পোর্টালগুলোর মধ্যেও নিজেদের একটি শক্ত অবস্থান তৈরি করেছে ডোমার নিউজ টুয়েন্টিফোর।
গতকাল রবিবার (১০মে) সন্ধ্যায় প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডোমার প্রেসক্লাব কার্যালয়ে আনন্দ-উচ্ছ্বাস ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয় দিনটি। ডোমার নিউজ টুয়েন্টিফোরের প্রতিষ্ঠাতা ও সম্পাদক শাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন।
মানবজমিন উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অতিথি হিসাবে নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, সাধারণ সম্পাদক মামুন রহমান, ডোমার প্রেসক্লাবের সভাপতি মোজাফফর আলী, সাধারণ সম্পাদক রওশন রশীদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, যায়যায়দিন উপজেলা প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টু, খবরপত্র উপজেলা প্রতিনিধি আনিছুর রহমান মানিক, এনটিভির জেলা প্রতিনিধি ইয়াছিন মোহাম্মদ সিথুন, আমার দেশের দেবীগঞ্জ প্রতিনিধি মুস্তাকিম, ডোমার থানার এসআই আঙ্গুর মিয়া প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।