ইরান যুদ্ধ নিয়ে উদ্বেগ এশীয় অঞ্চলে অপরিশোধিত তেলের দাম আবারও বাড়িয়েছে। আজ মঙ্গলবার আল জাজিরার লাইভে এ তথ্য জানানো হয়।সবশেষ খবর অনুযায়ী, মার্কিন-ইরান যুদ্ধের কূটনৈতিক সমাধানের সম্ভাবনা অনিশ্চিত।
ওয়াশিংটন ও তেহরান একে অপরকে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাবকেও উপহাস করেছেন। এসবেররই প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে।
ব্রেন্ট ক্রুড ফিউচার ৩০ সেন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০৪.৫১ ডলারে পৌঁছেছে, অন্যদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৩১ সেন্ট বা ০.৩২ শতাংশ বেড়ে ৯৮.৩৮ ডলারে দাঁড়িয়েছে।
আগেরদিন সোমবার উভয় প্রধান তেলের বেঞ্চমার্ক প্রায় ২.৮ শতাংশ বেড়ে এক পর্যায়ে তা থামে। ব্যবসায়ীরা জ্বালানি রপ্তানির ওপর চলমান সংঘাতের প্রভাব বিবেচনা করার প্রেক্ষাপটে এ পরিস্থিতি দেখা যায়।
মঙ্গলবার ফের নতুন উত্তেজনা দেখা দিল।গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
প্রতিক্রিয়ায় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে ইরান। এক পর্যায়ে বন্ধ করে দেওয়া তাদের নিয়ন্ত্রণে থাকা হরমজু প্রণালি।
বিশ্বের পাঁচ ভাগের এক ভাগ তেল পরিবহন হয় হরমুজ দিয়েই। যুদ্ধের কারণে এ পথে অপরিশোধিত তেলের জাহাজ চলাচল করতে না পারায় ব্যাপক প্রভাব পড়েছে বিশ্বাজারে।