সুন্দরগজ্ঞে নিজ দোকানে মাদকদ্রব্য ও হিরোইন বিক্রির উদ্দেশ্যে মজুদ ও মাদকাসক্ত অবস্থায় মোট ৫জনকে গ্রেফতার করে পৃথক,পৃথক ভাবে জরিমানা আদায় করে জেল হাজতে প্রেরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গতকাল ১২মে সুন্দরগঞ্জ সহকারী ভূমি কমিশনার নাহীয়ান মুনসিফ এর নেতৃত্বে সুন্দরগঞ্জ থানা পুলিশের সহায়তায় গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একদল চৌকশ বাহীনির যৌথ অভিযানে ১। মোঃ লাজু সর্দার (৪২)পিতা মৃত্যু কামাল সর্দার, ২।মোছাঃ হাসিনা আকতার(৩০)স্বামী :লাজু সর্দার, গ্রামঃসুন্দরগজ্ঞ থানাপারা,৩।জাকিরুল ইসলাম রিদয়,পিতা হাছেন আলী ৪। মোস্তাফিজার রহমান ৫।মমিনুল গ্রাম :মধ্য বেলকা পৃথক,পৃথক অভিযানে তাদের কে গ্রেফতার করে।

পরে উপজেলা ভূমি কমিশনার কার্যালয়ের সামনে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১)সারমিক ৮(ক)/৪১ ধারার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ১ও ২ নং আসামীর উভয়ের ১০০০(একহাজার)টাকা করে জরিমানা আদায় ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে থানায় নিয়মিত মামলার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

৩,৪ও ৫নং আসামির ধারা অনুযায়ী প্রত্যেকের ২০০(দু’শ)টাকা জরিমানা ও ৩মাসের স্বশ্রমকারাদণ্ডে দণ্ডিত করে জেল হাজতে পাঠানো হয়েছে।