কুষ্টিয়ায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলা তথ্য অফিসের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য পরিবহন সুবিধা, কৃষি কার্ড, কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।সাংবাদিক সম্মেলনে বক্তব্য করেন কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) মো. জাকির হোসেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর, সাবেক সাধারণ সম্পাদক জুবায়েদ রিপন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।
সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়।