সাদুল্লাপুর উপজেলার দামোদুরপুর ইউনিয়নের ১নং ওয়াডের বাঁধের রাস্তা সংলগ্ন মুন্সিপাড়া পাকা রাস্তার বেহালদশা; রাস্তাটি নলডাঙ্গা-সাদুল্লাপুর বড় রাস্তা হতে চান্দের বাজারের সংযোগ রাস্তা হওয়ায় এ রাস্তায় স্কুল – কলেজ-মাদ্রাসা পড়ুয়া হাজারোও শিক্ষার্থী সহ অসংখ্য, ব্যাটারি চালিত অটো, রিক্সা, রিক্সা, ভ্যান, মোটরসাইকেল, বাইসাইকেল ও শত,শত পথচারীদের যাতায়াতের একমাত্র সম্বল।
এ রাস্তার দু’ধারে রাস্তার কোলঘেষে আব্দুর রাজ্জাক ও আফসার আলীর পুকুর খনন করায় রাস্তায় ভেঙ্গে পুকুরে পরায় বর্তমানে চলাচলের জন্য অনুপযোগী হয়েছে ও যানবাহন, ওপথচারীরা চরম উৎকণ্ঠায় রয়েছেন। যে কোন মর্হুতেই ঘটতে মারাত্মক দুর্ঘটনা।তাই জরুরী ভিত্তিতে ব্যবস্হা গ্রহণে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।