মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অ-অনুমোদিত শিশু খাদ্য বিক্রির অভিযোগে ১ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের জামরুলতলা এলাকায় সুভাষ স্টোরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে তার দোকান থেকে বিপুল পরিমাণ নকল নমুনা টাকা, ভেজাল শিশু খাদ্য, মূল্য তালিকা অনুপস্থিতি, শিশুদের আচার, চকলেটসহ বিভিন্ন পণ্যের নিম্নমান ও নকল ব্রান্ড পাওয়া যায়। এসব অনিয়মের কারণে সুভাষ স্টোরের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

এসময় শহরের আরও কয়েকটি দোকান পরিদর্শন করে তাদের সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ। অভিযানে সহায়তা করে মাগুরা জেলা পুলিশ।