ঝিনাইদহ-কুষ্টিয়া, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা, ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে আলমসাধু, নছিমন, করিমন, ব্যাটারী চালিত অবৈধ যানবাহন চলাচল বন্ধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে জরুরী ঘোষণা দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে মাইকিং করেছে আরাপপুর হাইওয়ে থানা।

নিষেধাজ্ঞা অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহনের পাশাপাশি যানবাহন জব্দ, বাজেয়াপ্ত করা হবে বলে সতর্ক করা হয়েছে। হাইওয়ে থানার কর্মকর্তা জাহানুর আলী বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলে বা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য দীর্ঘদিন ধরে ধীরগতির, ঝুঁকিপূর্ণ যানবাহন মহাসড়কে চলাচল করায় দুর্ঘটনা বাড়ছে।