রংপুরের পীরগঞ্জের কুমেদপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সংবাদ সম্মেলন করেছেন। গত শুক্রবার রাতে পীরগঞ্জ প্রেসক্লাবে সম্প্রতি ইউনিয়ন বিএনপি’র নেত্রীর সাথে তার কথোপকথনের একটি কল রেকর্ড সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তিনি এর প্রতিবাদে ওই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতাকে কেন্দ্র করে তার এবং বিএনপি’র সুনাম ক্ষুণœ করতে একটি মহল মিথ্যা অডিও ক্লিপ তৈরি করে অপপ্রচার চালাচ্ছে। আগামী ইউপি নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা দিয়েছি। আমার বিজয় ঠেকাতে ও রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য অপপ্রচার চালাচ্ছে ওই মহলটি। আমি কখনোই ন্যাক্কারজনক কোন কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলাম না এবং নই। আমাকে ফাঁসানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিত এই মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।” “এই অডিও সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আমি আইনের আশ্রয় নেব।

সংবাদ সম্মেলনে কুমেদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন, সাংগাঠনিক সম্পাদক মোঃ ছাদেকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শাহজাহান আলী, কোষাধ্যক্ষ মোঃ সুজন মিয়াসহ বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদক ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে, বর্নিত ইউনিয়নের ২ নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নাজমা খাতুন মুন্নি সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে তার নামে ছড়ানো অডিও’র কন্ঠ নিজের নয় বলে দাবী করে অভিযোগ অস্বীকার করে বলেন, অডিওটি এডিট করা ও মিথ্যা প্রচারণার অংশ মাত্র। এধরনের কথোপকোথন আমার কারো সাথে কখনই হয় নাই।