নীলফামারীর সৈয়দপুরে চিলাহাটি থেকে খুলনাগামী রকেটমেইল ট্রেনের ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে হয়েছে । ১৭ মে রোববার সাড়ে ১০ টার দিকে স্থানীয় ওয়াপদা সংলগ্ন রংপুর-দিনাজপুর মহাসড়কের রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। এতে চিলাহাটির সাথে ঢাকা, রাজশাহী ও খুলনা রেলরুটের সকল ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। লাইনচ্যুতির খবর পাওয়ার পর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম রতন বলেন, নীলফামারীর চিলাহাটি থেকে খুলনাগামী রকেটমেইল ট্রেনটি সারে ১০ টার সময়ে ওয়াপদা সংলগ্ন রংপুর-দিনাজপুর মহাসড়কের রেলক্রসিং এলাকায় পৌঁছা মাত্রই সামনের দুটি চাকা লাইনচুৎ হয়ে যায়।। তিনি আরও জানান, লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।