ঝিনাইদহ জেলা জজ আদালতের আইনজীবী ঝিনাইদহ কেসি কলেজ পাড়ার শ্যামল কুমার সাহার স্ত্রী এ্যাড. মিতা সাহা (৪১) গত ৭ মে পূর্জা অর্চনার সময় পূজার দ্বীপ জ¦ালাতে গিয়ে প্রদীপ পড়ে শরীরে আগুন ধরে যায়।

আগুনে ঝলসে যাওয়ায় মারাত্মক আহত অবস্থায় দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতাল, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার মৃত্যুবরণ করেন। মরদেহ আনুমানিক রাত ৯ টায় মদনমহন মন্দির প্রাঙ্গনে আনা হলে শ্রদ্ধা শেষে রাত ১১ টায় মহিষাকুন্ডু শ্মশানে দাহ করা হয়।

রোববার সকাল সাড়ে ১১ টায় জেলা জজ আদালতের এজলাস কক্ষে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ ও সিনিয়র আইনজীবীগণ উপস্থিত ছিলেন। তিনি ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।