সিরাজগঞ্জে গণমাধ্যম কর্মীদের নিয়ে সুস্বাস্থ্যর জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরতলীর খোকশাবাড়ীতে অবস্থিত বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিট এ প্রাক্ষিন কর্মশালা অনুষ্ঠিত হয়।

৩০ জন গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। প্রতিষ্ঠানের পরিচালক ডঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না প্রমুখ কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।