রাজধানীর সর্ববৃহত শপিংসেন্টার খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেট, মার্কেটের কথিত কমিটির অপসারণ সহ নির্বাচনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গতকাল ১৮ মে সোমবার সকালে খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেটের সামনে খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেট ব্যবসায়ী ঐক্য ফোরাম আয়োজিত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেট ব্যবসায়ী ঐক্য ফোরাম এর পক্ষথেকে ব্যবসায়ীরা বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে সাধারণ ব্যবসায়ীরা অনেক জুলুম অত্যাচার নির্যাতনের স্বীকার হয়েছে ৫ই আগস্ট স্বৈরাচারের পতনের পর আবার এই মার্কেটে নুতন ফ্যাসিবাদের উথান হয় তারা দলীয় প্রভাব খাটিয়ে সমিতির তালা ভেঙ্গে কমিটি দখলে নেয় এবং কমিটি কর্তৃক একটা দলীয় মিটিং করে ঐ মিটিংয়ে ট্রেড ইউনিয়নের কিছু অসাধু কর্মকর্তা সহযোগীতায় বর্তমান অবৈধ কমিটিকে বৈধতা দেখানোর অভিযোগ করেন।
ব্যবসায়ীরা আরো অভিযোগ করে বলেন, বর্তমান ব্যবসায়ীক বনিক সমিতিতে মার্কেটে ব্যবসা করে তেমন কোন ব্যবসায়ীদের কোন উপস্থিতি নেই, বিএনপির নাম ভাঙ্গিয়ে বহিরাগত সন্ত্রাস দিয়ে মার্কেটের হকার বানিজ্য সহ চাদাঁবাজির মহা উৎসব চলছে।
ব্যবসায়ীরা আরো বলেন, বর্তমান ঢাকা উত্তর ১১ আসনের সংসদ সদস্য এনসিপির নাহিদ ইসলাম বিজয়ের পরে ব্যবসায়ী ঐক্য ফোরাম এর পক্ষ থেকে ইফতার পার্টির আয়োজনকে বাধাগ্রস্থ করার চেষ্টা করেন কথিত নব্য ফ্যাসিস্ট বনিক সমিতির কর্মকর্তারা।
ব্যবসায়ী ঐক্য ফোরাম এর সদস্যদের দাবী খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেট বনিক সমিতির মার্কেটের শুরুতে দু একবার নির্বাচন ছাড়া এ পর্যন্ত কোন নির্বাচন হয়নি হতে দেয়নি। শুরুতে এরশাদের আমলে তাদের আদলে থাকলেও ক্ষমতার পরিবর্তনে কখন বিএনপি কখনো আওয়ামীলীগ হয়ে যায় দীর্ঘ ৩৫/৪০ বছর কোন নির্ব্যাচন হতে দেয়নি কারন হিসেবে দেখাগেছে হকার বানিজ্য, চাদঁবাজী সহ বিভিন্ন সময় প্রতিদিন বিশাল একটা অবৈধ টাকার ক্ষনি বের হয়।
ব্যবসায়ীরা মনে করেন এখন সময় এসেছে এসব চাদাঁবাজ, পাকিং দখল করে অবৈধ হকার, অনিয়ম, অত্যাচার, সন্ত্রাসী কর্মকান্ড রুখে দিয়ে খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেটের প্রকৃত দোকান বাবসায়ীদের সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা হোক।
এই বিষয়ে স্থানীয় সংসদ সদস্য সহ সংস্লীষ্ট কর্মকর্তা গন খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেটের আইন শৃংখলার যেন অবনতি না ঘটে সে দিকে লক্ষ রেখে সুষ্ঠভাবে দ্রুত সমাধানের ব্যবস্থাগ্রহনের অনুরোধ জানান।