দেশের আদালতগুলোয় জমি সংক্রান্ত মামলাই বেশি। এসবের সমাধানে গ্রাম আদালত বা বিকল্প বিরোধ নিষ্পত্তি অবলম্বন জরুরি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী আরও বলেন, ভূমি সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করতে সরকার বদ্ধপরিকর। জমি নিয়ে বিরোধ পরিবার ও সমাজে অশান্তির সৃষ্টি করে। তাই উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভূমি সেবা সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার।অনলাইন ভূমিসেবার মধ্য দিয়ে আরও একটি নির্বাচনী প্রতিশ্রুত বাস্তবায়ন হয়েছে বলেও জানান তারেক রহমান।

গত ১৭ বছর ফ্যাসিবাদের আমলে কোন জবাবদিহিতা ছিল না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে চায়।আধুনিক রাষ্ট্র গঠনে জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতের কোন বিকল্প নেই বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।